ডোমেইন
নতুন ডোমেইন রেজিস্টার করুন, পুরনোটি নিয়ে আসুন, কিংবা যেখানে আছে সেখানেই রেখে CoreBari-র দিকে পয়েন্ট করুন। নিচে খুঁজে দেখুন কোন নামটি এখনো খালি আছে।
মূল্য
প্রতিটি এক্সটেনশনের দুটি দাম, টাকায়: রেজিস্টার করতে কত, আর রিনিউ করতে কত। এক থেকে পাঁচ বছরের জন্য রেজিস্টার করা যায়; মেয়াদ না বাড়ালে রিনিউ হয় এক বছর করে।
| এক্সটেনশন | নিবন্ধন | নবায়ন | মন্তব্য |
|---|---|---|---|
| .com | ১,৭০০৳/বছর | ১,৭০০৳/বছর | সবচেয়ে জনপ্রিয় |
| .net | ২,০০০৳/বছর | ২,০০০৳/বছর | .com-এর ভালো বিকল্প |
| .org | ১,৩০০৳/বছর | ১,৯০০৳/বছর | সামাজিক সংগঠন ও কমিউনিটির জন্য |
| .info | ১,৪০০৳/বছর | ৩,৬০০৳/বছর | গাইড, ডকুমেন্ট ও তথ্যভিত্তিক সাইটের জন্য |
| .biz | ১,৩০০৳/বছর | ৩,০০০৳/বছর | .com নেওয়া হয়ে গেলে ব্যবসার জন্য বিকল্প |
| .co | ১,৯০০৳/বছর | ৪,৯০০৳/বছর | ছোট, আর মানুষ এটিকে “কোম্পানি” হিসেবেই পড়ে |
| .xyz | ৯০০৳/বছর | ২,১০০৳/বছর | প্রথম বছরের অফার — নবায়নের দাম দেখে নিন |
| .online | ১,৭০০৳/বছর | ৪,৭০০৳/বছর | প্রথম বছরের অফার — নবায়নে অনেক বেশি, কেনার আগে দেখে নিন |
| .site | ১,৬০০৳/বছর | ৪,৩০০৳/বছর | প্রথম বছরের অফার — নবায়নে অনেক বেশি, কেনার আগে দেখে নিন |
| .store | ২,৪০০৳/বছর | ৬,৮০০৳/বছর | প্রথম বছরের অফার — নবায়নে অনেক বেশি, কেনার আগে দেখে নিন |
| .shop | ১,৯০০৳/বছর | ৫,১০০৳/বছর | প্রথম বছরের অফার — নবায়নে অনেক বেশি, কেনার আগে দেখে নিন |
| .com.bd | ৮০০৳/বছর | ৮০০৳/বছর | শুধু বাংলাদেশে — এনআইডি বা ট্রেড লাইসেন্স লাগবেকী কী কাগজ লাগবে দেখুন → |
প্রয়োজনীয় কাগজ
.com.bd শুধু বাংলাদেশের জন্য। দেশের ভেতরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই কেবল এটি নিতে পারে, বাইরে থেকে নেওয়ার সুযোগ নেই।
নামটির পেছনে কে আছে, রেজিস্ট্রি সেটা যাচাই করে। তাই রেজিস্ট্রেশন জমা দেওয়ার আগে আপনার কাছ থেকে একটি কাগজ লাগবে।
আপনার এনআইডির দুই পাশের স্পষ্ট ছবি বা স্ক্যান কপি।
প্রতিষ্ঠানের নাম আছে এমন ট্রেড লাইসেন্সের কপি।
অর্ডার করার পর ইমেইলে বা হোয়াটসঅ্যাপে কাগজটি পাঠিয়ে দিন। জমা দেওয়ার আগে আমরা দেখে নেব, কিছু বাদ পড়লে সঙ্গে সঙ্গে জানাব।
ট্রান্সফার
ডোমেইন অন্য কোথাও রেজিস্টার করা আছে? নিয়ে আসুন। পুরো সময়টাতেই আপনার সাইট আর ইমেইল আগের মতোই চলবে — ট্রান্সফারে বদলায় বিলটা কে করবে, সাইট কোথায় চলছে তা নয়।
বর্তমান রেজিস্ট্রারে লগইন করে ট্রান্সফার লক বন্ধ করুন — কোথাও কোথাও একে রেজিস্ট্রার লক বলা হয়। WHOIS প্রাইভেসি চালু থাকলে সেটিও বন্ধ করুন, নাহলে অনুমোদনের ইমেইলটি আপনার কাছে পৌঁছাবে না।
রেজিস্ট্রারের কাছ থেকে EPP বা অথরাইজেশন কোড চেয়ে নিন। বেশিরভাগ প্যানেলে ডোমেইনের সেটিংসেই এটি থাকে, কেউ কেউ আবার রেজিস্টার্ড ইমেইলে পাঠায়।
CoreBari-তে ট্রান্সফারের অর্ডার দিয়ে কোডটি বসিয়ে দিন। এক বছরের দাম দিতে হবে, আর সেই এক বছর আপনার হাতে থাকা বাকি মেয়াদের সঙ্গে যোগ হবে।
ডোমেইনের কন্টাক্ট ঠিকানায় একটি নিশ্চিতকরণ ইমেইল যাবে। লিংকে ক্লিক করে অনুমোদন দিন। বেশিরভাগ ট্রান্সফার এই ধাপেই আটকে থাকে, তাই ইমেইলটির দিকে খেয়াল রাখুন।
ডোমেইন ছাড়তে পুরনো রেজিস্ট্রার পাঁচ দিন পর্যন্ত সময় নিতে পারে, সাধারণত তার আগেই হয়ে যায়। এই সময়ে কিছুই বন্ধ থাকবে না।
.com.bd-এর নিয়ম আলাদা। আমাদের জানান, আমরা ধাপে ধাপে দেখিয়ে দেব।
ট্রান্সফার করা বাধ্যতামূলক নয়। ডোমেইন আপনার রেজিস্ট্রারের কাছেই থাক, শুধু নেমসার্ভার দুটি বদলে এগুলো বসিয়ে দিন — সাইট তখন CoreBari থেকেই চলবে।
CoreBari-র নেমসার্ভার
প্রশ্নোত্তর
মেয়াদ শেষের আগে আমরা ইমেইল করি, তারিখ কাছে এলে আবারও মনে করিয়ে দিই। নাম এক থেকে পাঁচ বছরের জন্য রেজিস্টার করা গেলেও রিনিউ হয় এক বছর করে, আর আপনি ড্যাশবোর্ড থেকে নিজে নিশ্চিত করেন, তাই না জানিয়ে কোনো টাকা কাটা হয় না। মেয়াদ পেরিয়ে গেলেও বেশিরভাগ এক্সটেনশনে অল্প কিছুদিনের গ্রেস পিরিয়ড থাকে — দ্রুত জানালে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি।
যাবে। বর্তমান রেজিস্ট্রারে নেমসার্ভার বদলে আমাদের দুটি বসিয়ে দিন, সাইট তখন এখান থেকেই চলবে। ট্রান্সফারও লাগবে না, সাইটও বন্ধ থাকবে না। নেমসার্ভার দুটি এই পাতাতেই আছে, সাইনআপের পর ড্যাশবোর্ডেও পাবেন।
সাধারণত কয়েক দিন, সর্বোচ্চ পাঁচ দিন। সময়টা পুরনো রেজিস্ট্রারের হাতে, আমাদের হাতে নয়। এর মধ্যে আপনার সাইট ও ইমেইল চলতেই থাকবে।
কে নামটি নিচ্ছে, বাংলাদেশের রেজিস্ট্রি তার প্রমাণ চায় — ব্যক্তির জন্য এনআইডি, প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স। এটি তাদের নিয়ম, আমাদের নয়। অর্ডারের পর কাগজটি পাঠিয়ে দিন, জমা দেওয়ার কাজটা আমরা করব।
যায়। আলাদা করে ডোমেইনটি নিয়ে রাখুন, যখন দরকার তখন কাজে লাগাবেন। পরে হোস্টিং নিলে ডোমেইন একই ড্যাশবোর্ডেই থাকবে, নতুন সাইটের দিকে পয়েন্ট করতে আর কিছু খুঁজতে হবে না।